টেক ফটো

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২১:০২
প্রতিবছরই বৃটিশ কলম্বিয়ার ভ্যানকুভারে অনুষ্ঠিত হয় টেড। এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন নতুন প্রযুক্তির অংশগ্রহণে টেড ছিল প্রাণবন্ত। এবারের টেড ২০১৪ আয়োজনের বিশেষ বিশেষ মুহূর্তের কিছু ছবি দিয়ে ছবি দিয়ে সাজানো হলো আজকের টেকফটো মোবাইলের মাধ্যমে সহজে চোখের সমস্যা নিরূপণের পদ্ধতি ‘পিক ভিশন’। ছবিতে ড. অ্যান্ড্রু ব্যাসটরোসকে একজন দর্শনার্থীর চোখ পরীক্ষা করতে দেখা যাচ্ছে। আধুনিক যুগে প্রযুক্তির সহায়তা নিয়ে জাদু দেখিয়ে থাকেন ম্যাক্রো টেমপেস্ট। ছবিতে তার সহায় হয়েছে রোবট সঙ্গী এডি (ইলেক্ট্রনিক ডিসেপটিভ ইন্টেলিজেন্স)। টেড ২০১৪তে বিশেষ আকর্ষণ হিসেবে মোবাইল রোবটের মাধ্যমে হাজির হন অ্যাডওয়ার্ড স্নোডেন। টেডে আগত এক দর্শনার্থী মোবাইলে প্রদর্শিত স্নোডেনের সাথে ছবি তুলছেন। কঠিন সব স্থানের ছবি তুলতে তৈরি করা হয়েছে ‘ফটোকাইট’ নামক একটি ড্রোন, যা ছবিতে প্রদর্শন করছেন এর নির্মাতা সের্গেই লুপাসিন।