রেণুকা দাশগুপ্তার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:৩০

মুক্তিযোদ্ধার মা হিসেবে সম্মানীত বরিশালের গৈলা গ্রামের দাশের বাড়ির রেণুকা দাশগুপ্টার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর, বৃহস্পতিবার। তার তিন পুত্র আশীষ দাশগুপ্ত, অজয় দাশগুপ্ত ও অসীম দাশগুপ্ত এবং তিন জামাতা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তার স্বামী সত্যরঞ্জন দাশগুপ্ত পাকিস্তান আমলে গণতান্ত্রিক সংগ্রামে অংশ নিয়ে দু’বার কারাবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৈলা দাশের বাড়িতে শনিবার প্রার্থনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।