মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’গ্রুপের সংর্ঘষে ১০ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হাবিবুর রহমান (৪০) এর অবস্থার অবনতি ঘটলে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। ওই গ্রামের কৃষক হাবিবুর রহমান ও প্রতিপক্ষ জামাল হোসেনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দুই পক্ষ বিরোধীয় জমিতে ঘর তুলতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামাল হোসেন (৪২), খালেক (৬০), কাদের (৪৫), গনি মিয়া (৫০), খোকন (৪০), মালেক (৫৭) ও অপর পক্ষের হাবিব (৪০), মজনু (৪৫), রাশেদা (৪৫), নিজাম (৩০) আহত হয়। দুই গ্রুপের সংঘর্ষে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
