মালয়েশিয়ায় নিয়াজের ড্র

আপডেট : ০৮ এপ্রিল ২০১৪, ২২:০১
মালয়েশিয়ায় ওপনে দাবায় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ কাল ড্র করেছেন। ষষ্ঠ রাউন্ডের খেলায় নিয়াজ ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার বিটোন রিচার্ডের সাথে ড্র করেছেন। ষষ্ঠ রাউন্ডর শেষে নিয়াজ মোরশেদ ৬ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে অন্য পাঁচজনের সাথে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তিন পয়েন্ট ও আনিসুজ্জামান জুয়েল দুই পয়েন্ট করে পেয়েছেন। ফাহাদ ইউক্রেনের আন্তর্জাতিক মাস্টার বোরসোস বোগদানকে পরাজিত করেন এবং জুয়েল মালয়েশিয়ার অং ওয়ে জাস্টিনকে ওয়াক ওভার দেন।