টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শনিবার শুরু হচ্ছে ওয়ালটন স্মার্ট টিভি ঢাকা মহানগরী স্কুল টেবিল টেনিস। পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বিকাল সাড়ে ৪টা খেলা শুরু হবে। টুর্নামেন্টে বালক দলগত (অনূর্ধ্ব-১৬), বালিকা দলগত (অনূর্ধ্ব-১৬), বালক একক (অনূর্ধ্ব-১৬) ও বালিকা একক (অনূর্ধ্ব-১৬) ইভেন্টে ২৫টি স্কুলের দুইশ বালক-বালিকা অংশগ্রহণ করছে।
