ইত্তেফাক রিপোর্ট
বনানীর কড়াইল বস্তিতে স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করার আশ্বাস দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। ওই বস্তিতে বসবাসকারী বাসিন্দারা সেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা চালুর অনুরোধ করলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। গতকাল বৃহস্পতিবার বনানীর খামার বাড়ি কড়াইল বস্তিতে কমিউনিটি প্যালিয়েটিভ কেয়ার সেন্টারে (মমতাময় কড়াইল) চলমান প্যালিয়েটিভ সেবা কার্যক্রম পরিদর্শনকালে এ আশ্বাস দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নিজামউদ্দিন আহমদও সেখানে উপস্থিত ছিলেন।
