অফার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২০:৫০
গতকাল থেকে রাজধানীর শান্তিনগরের ইস্টার্ন প্লাস শপিংমলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘ইস্টার্ন প্লাস কম্পিউটার ও মোবাইল মেলা’ শীর্ষক প্রদর্শনী। মেলায় কম্পিউটার সোর্স ও গ্লোবাল ব্র্যান্ডের অফারের খবর থাকছে এখানে। গ্লোবাল ব্র্যান্ড মেলায় অংশগ্রহণ করছে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড। ৮ দিনব্যাপী এই মেলার অন্যতম পৃষ্ঠপোষক আসুস। মেলা চলাকালীন আসুসের বিভিন্ন মডেলের নোটবুক, নেটবুক এবং ট্যাবলেট পিসির সাথে রয়েছে টি-শার্ট, ইউএসবি ওটিজি ক্যাবল, হেডফোন, হেডসেট প্রভৃতি উপহার। এই অফার কেবল মেলাতেই উপভোগ করা যাবে। কম্পিউটার সোর্স মেলার স্পন্সর হিসেবে নেটওয়ার্কিং পণ্যে তিন বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ডি-লিংক। এ ছাড়া ডি-লিংকের দেশিয় পরিবেশক কম্পিউটার সোর্স মেলায় তাদের স্টল থেকে কেনা যেকোনো পণ্যেই কুপনের মাধ্যমে প্রদান করবে উপহার। মেলায় ক্রেতারা ১৯ হাজার টাকায় দেশিয় সিএসএম ব্র্যান্ড পিসিতে তিন বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও ২৮,৭৫০ টাকায় ল্যাপটপ পাওয়া যাবে।