পিএসসির সদস্য হিসাবে অধ্যাপক আবুল কাশেম মজুমদারের শপথ গ্রহণ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২১:৫৭
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) নতুন সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম মজুমদার। গত সোমবার বেলা তিনটার দিকে প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করান। একই দিন তিনি নিজ কর্মস্থলে যোগদান করেন। গত ২৫ মার্চ সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে আগামী ৫ বছরের জন্য নিয়োগ দেন। অধ্যাপক আবুল কাশেম মজুমদার ১৯৯২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে ২০০৬ সালে লোক প্রশাসন বিভাগে যোগ দেন। দেশি-বিদেশি একাধিক বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রিসহ বিভিন্ন জার্নালে তার ৮৭টি লেখা এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে। এছাড়াও তার লেখা তিনটি বই প্রকাশিত হয়েছে।