তথ্যপ্রযুক্তি ও প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের উপর ২০০৪ সাল থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে। প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবসমাজকে দক্ষ জনবল তথা আত্মকর্মসংস্থানের উপযোগী হিসেবে গড়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ড্যাফোডিল ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দীপ্তি দেশের বেকারদের দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী এবং দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলতে ‘স্কলারশিপ অন আইসিটি’ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে। উক্ত প্রকল্পের আওতায় তথ্যপ্রযুক্তির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ৭০ শতাংশ পর্যন্ত বৃত্তি লাভ করার সুযোগ রয়েছে।
দীপ্তিতে বর্তমানে যেসব বিষয়ে কোর্স চালু রয়েছে, তার মধ্যে রয়েছে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, অটোক্যাড, সিএমএস (জুমলা, ওয়াডপ্রেস), অ্যাপারেল মার্চেন্ডাইজিং প্রভৃতি।
ইতোমধ্যেই এই প্রকল্পের প্রথম থেকে ষষ্ঠদশ পর্যায় পর্যন্ত দুই সহস্রাধিক শিক্ষার্থীকে বিভিন্ন কোর্সে সাফল্যের সাথে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এসব প্রশিক্ষণার্থীরা সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের চাকরির বাজারের উপযোগী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছেন। এ ছাড়া অনেকেই চাকরি না করে নিজেরাই আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। বর্তমানে এই প্রকল্পের সপ্তদশ পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে ৮টি ট্রেডে মোট ১২০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
ন্যূনতম এসএসসি উত্তীর্ণ যেকোনো বয়সের যে কেউ এই কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন। কোর্সগুলি সম্পূর্ণভাবে ব্যবহারিক ক্লাসভিত্তিক যা সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। ফলে শিক্ষার্থীরা হাতে-কলমে কাজ শিখে থাকেন। প্রশিক্ষকদের সার্বক্ষণিক ও সার্বিক তত্ত্বাবধানে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সমাপ্তি, পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়নের নিশ্চয়তা দিয়ে থাকে দীপ্তি। প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান করা হয়।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্য থেকে আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হবে। সঠিক ও নিরপেক্ষতা বজায় রেখে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কোর্সসমূহে ভর্তির জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র উত্তোলন ও জমাদান করতে হবে।
যোগাযোগ :৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ (রাসেল স্কয়ার), কলাবাগান, ঢাকা-১২০৫।
