এভিয়েশন ম্যানেজমেন্টে ক্যারিয়ার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:০৪
এসএসসি পরীক্ষার পর থেকেই অভিভাবকরা সন্তানের ভবিষ্যত শিক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এই সময়ে একটি সঠিক সিদ্ধান্তই সঠিক ক্যারিয়ার গড়ে তুলতে সহায়তা করে। এমন একটি সঠিক সিদ্ধান্ত হতে পারে ইংলিশ মিডিয়অম শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের অধীনে আন্তর্জাতিক ডিগ্রির জন্য পড়ালেখা করা। এমন সুযোগ করে দিয়েছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি। এখানকার শিক্ষার্থীরা উন্নত বিশ্বের অনেক দেশে স্কলারশিপও পেয়ে থাকে। এসএসসি বা ও-লেভেল শেষ করার পর এখানে রয়েছে চার বছরেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনার্স ডিগ্রি অর্জনের সুযোগ। এই অনার্স ডিগ্রি অর্জনের জন্য এসএসসি বা ও-লেভেলের পর ১৮ মাসে সম্পন্ন করতে হয় এনডি বা লেভেল৩। এর পরের ১৮ মাসে সম্পন্ন হয় এইচএনডি বা লেভেল৫। সবশেষে চতুর্থ বছরে সম্পন্ন হবে টপআপ বিএসসি বা বিবিএ। এসএসসি বা ও-লেভেল পাশের পর যেকোনো বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা এখানে বিজনেস, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এভিয়েশন অপারেশন এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র চার বছরে এই অনার্স শেষ করতে পারে। ৮৯৯১৩৭১, ০১৯২৬৯৬৩৬৫৩ নম্বরে ফোন করে কলেজ অব এভিয়েশন টেকনোলিজতে পড়ালেখার খরচ এবং অন্যান্য বিষয় জেনে নিতে পারবেন। এখান থেকেই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মেইনটেন্যান্সে পড়ালেখা করেছেন মুন্সিগঞ্জের সুজিত সূত্রধর। তিনি বলেন, ‘ছোটবেলায় বহু খেলনা উড়োজাহাজ বানিয়েছি। কখনও খেলনা অ্যারোপ্লেন কিনে সারাদিন সময় কাটিয়েছি। বড় হয়েও যেন এর সাথে সংশ্লিষ্ট পেশায় সম্পৃক্ত হতে পারি, সেই স্বপ্নই আমার ছিল ছোটবেলা থেকে। সেই লক্ষ্য থেকেই এসএসসি’র পর ভর্তি হই কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে। এখন আমি শ্যানন অ্যারোস্পেসে প্রতিদিন বোয়িং, এয়ারবাস নিয়ে কাজ করছি। আমার স্বপ্ন এর মাধ্যমে বাস্তব হয়েই ধরা দিয়েছে। এয়ারক্রাফট মেইনটেন্যান্সের এই চ্যালেঞ্জিং ক্যারিয়ার আমার ভীষণ পছন্দের। এই পেশায় কাজ করতে পেরেও আমি অত্যন্ত আনন্দিত এবং এই কাজ আমি খুবই উপভোগ করে থাকি। আমার মনে হয় আমি এসএসসি’র পরেই খুব ভালো একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছিলাম বলেই এখন ভালো একটি ক্যারিয়ারের পথে অনেকটাই এগিয়ে গিয়েছি।’ যোগাযোগ :সেক্টর-১১, রোড-২, বাড়ী-১৪, উত্তরা, ঢাকা।