পেশা হিসেবে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:০৪
আউটসোর্সিং আমাদের দেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় হলেও এই খাতটি নিয়ে সকলের মধ্যে যথেষ্ট সচেতনতা নেই। ফলে এই খাতের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল গড়ে উঠছে না, যারা নিজেদের স্বাবলম্বী করার সাথে সাথে দেশের জন্যও বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে। আমাদের দেশের ফ্রিল্যান্সাররা গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি এবং চেকআপ, অনুবাদ এবং ওয়েব ডেভেলপমেন্টের কাজই বেশি করে থাকে। কিন্তু এর বাইরেও যে অনেক কাজ রয়েছে, তা সম্পর্কে অনেকেই সচেতন নয়। ফলে আউটসোর্সিং থেকে আমাদের দেশের আয় আশানুরূপ হচ্ছে না। এমন পরিস্থিতিতে দক্ষ ফ্রিল্যান্সার গড়তে স্বল্পমেয়াদী আউটসোর্সিং প্রফেশনাল কোর্স চালু করেছে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)। ৯১১৭২০৫, ০১৭১৩৪৯৩১৬৩ নম্বরে ফোন করে ডিআইআইটি পরিচালিত এই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে। আউটসোর্সিংয়ের জন্য যেসব কাজ পাওয়া যায়, তার কিছু উদাহরণ নিচে তুলে ধরা হলো। ওয়েবসাইট, আইটি এবং সফটওয়্যার :ওয়েবসাইট, আইটি এবং সফটওয়্যার বিষয়ে কাজ রয়েছে এখানে। সংশ্লিষ্ট বিষয়ে কাজ জানা কর্মীরা এখানে প্রায় ১৫০ ধরনের আলাদা আলাদা কাজ পাবেন। মোবাইল ফোন অ্যান্ড কম্পিউটিং :মোবাইল ফোন এবং কম্পিউটিং বিষয়ে পারদর্শীরা এখান থেকে ১৫ ধরনের কাজের সুযোগ পাবেন। রাইটিং অ্যান্ড কনটেন্ট :লেখালেখিতে দক্ষদের জন্য এখানে রয়েছে ৩৫ ধরনের বিভিন্ন বিষয়ভিত্তিক লেখার কাজ। ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার :আমাদের দেশের ফ্রিল্যান্সাররা ডিজাইনের কাজ অনেক বেশি পরিমাণে করে থাকে। এখানে সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রায় ৫৫ ধরনের কাজ পাওয়া যায়। ডাটা এন্টি :বাংলাদেশে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ডাটা এন্ট্রির কাজ হয়। এমন কাজ রয়েছে ১৫ ধরনের। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স :ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান বিষয়ক কাজের সমৃদ্ধ ক্ষেত্রটিতে প্রায় ৪৫ ধরনের কাজ পাওয়া যায়। প্রোডাক্ট সোর্সিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং :এখানে কাজের পরিধি কিছুটা সীমিত। পণ্যের উত্পাদন বিষয়ক বিভিন্ন কাজ থাকে এখানে। প্রায় ৬ ধরনের কাজ পাওয়া যায় এখানে। সেলস অ্যান্ড মার্কেটিং :সেলস অ্যান্ড মার্কেটিং ব্যবসা-বাণিজ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দিন দিন বাড়ছে এই খাতের পরিধি। এখানে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ১৬ ধরনের কাজ পাওয়া যায়। বিজনেস, অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স অ্যান্ড লিগ্যাল :ব্যবসা-বাণিজ্যের হিসাব, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং আইন সংক্রান্ত বিষয়ের প্রায় ৩০ ধরনের কাজ পাওয়া যায় এখানে। এ ছাড়াও রয়েছে আরও অনেক ধরনের কাজ, যা আউটসোর্সিং মার্কেটপ্লেসের যেকোনো ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন। ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) ৬ মাস মেয়াদি ‘সার্টিফায়েড আউটসোর্সিং প্রফেশনাল’ কোর্স চালু করেছে। কম্পিউটার সায়েন্স, কম্পিউটিং ইনফরমেশন সিস্টেমস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আইটিতে ডিপ্লোমা, পলিটেকনিক ডিপ্লোমাধারী ও কম্পিউটার প্রফেশনালরা উক্ত কোর্সে অংশ নিতে পারবেন। কোর্সে আউটসোর্সিং নিয়মাবলী থেকে শুরু করে আয় করা পর্যন্ত বিভিন্ন ধাপ হাতে-কলমে শেখানো হবে এবং বৈদেশিক মুদ্রা শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া পর্যন্ত সহযোগিতা করা হবে। যোগাযোগ :১৯/১, পান্থপথ, কলাবাগান, ঢাকা-১২০৫।