স্ত্রী চার দিনের রিমান্ডে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:১৫
রাজধানীর তুরাগে পরিবহন ব্যবসায়ী মনির হত্যা মামলার প্রধান আসামি তার স্ত্রী ইয়াসমিনকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার তুরাগ থানা পুলিশ ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিত্সা শেষে ইয়াসমিন আক্তারকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।