অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়েরকৃত ১৩ মামলায় হলমার্কের এমডি তানভীর মাহমুদের জামিন না-মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জহুরুল হক জামিন আবেদনের উপর শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজি। তিনি বলেন, মামলাগুলোর মধ্যে ১১টি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অন্য দুই মামলা তদন্তাধীন রয়েছে। ১১টি মামলায় অনির্ধারিত তারিখে পুট-আপ আবেদনে শুধু তানভীরের জন্য জামিন চাওয়া হয়েছে। অন্য দুইটিতে ফৌজদারী বিধিমূলে জামিন চাওয়া হয়েছে। আদালত সবগুলো আবেদন না-মঞ্জুর করেছেন।
