ভায়াগ্রা সেবনে স্কিন ক্যান্সারের ঝুঁকি ৮৪ গুণ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৪, ২২:১৬
পুরুষের শক্তি বৃদ্ধিতে ব্যবহূত ভায়াগ্রা জাতীয় ওষুধে মারাত্মক ক্ষতিকর স্কিন ক্যান্সার বা মেলানোমা হতে পারে। এমন উদ্বেগজনক তথ্য দিয়েছেন গবেষকগণ। গবেষণায় প্রতীয়মাণ হয়েছে, যারা নিয়মিত ভায়াগ্রা বা সিলডিনোফিল সেবন করেন তাদের স্কিন ক্যান্সারের ঝুঁকি স্বাভাবিকের চেয়ে ৮৪ গুণ বেশি। ভায়াগ্রা এবং স্কিন ক্যান্সার নিয়ে একটি প্রাথমিক গবেষণা রিপোর্টে এই তথ্য পাওয়া গেছে। এব্যাপারে অন্যতম গবেষক ব্রাউন বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিভাগের অধ্যাপক ড: আবরার কোরেশী উল্লেখ করেছেন, পুরুষের একটি সমস্যায় ব্যবহূত ভায়াগ্রা এখনই সেবন বন্ধ করতে কেউ বলছে না। তবে যারা স্কিন ক্যান্সারের জন্য ঝুঁকিপূর্ণ তাদের ভায়াগ্রা সেবনের ক্ষতিকর দিকটি বিবেচনায় রাখা উচিত। অবশ্য ভায়াগ্রা সেবনে কি কারণে স্কিন ক্যান্সার হতে পারে তারও একটি ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞগণ। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ড: জুন রবিনসন মনে করেন বয়সজনিত কারণে বা চিকিত্সকের পরামর্শে যারা ভায়াগ্রা সেবন করছেন তাদের স্কিন ক্যান্সার বা মেলানোমা হচ্ছে কিনা অবশ্যই কোন চর্মরোগ বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করিয়ে নেয়া উচিত। গবেষণার প্রাথমিক রিপোর্টের ফলাফলের ওপর ভিত্তি করে এখনই প্রয়োজনীয় ক্ষেত্রে ভায়াগ্রা সেবন বন্ধ করার কথা বলা হচ্ছে না। আরও গবেষণার দরকার আছে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ