সীমান্ত খেলাঘর আসর: সীমান্ত গ্রন্থাগার ও সীমান্ত খেলাঘর আসরের উদ্যোগে আল্পনা উত্সব, রাত ১১টা, পুরনো ঢাকার গেন্ডারিয়া এলাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়: বাংলাদেশের প্রথম সরকার গঠনের ঐতিহাসিক দিবস উপলক্ষে আলোচনা সভা, বিকাল ৩টা, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন। এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন: ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার আলোকে আমাদের সংস্কৃতি চর্চা’ শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, পাবলিক লাইব্রেরি মিলনায়তন। বাংলাদেশ আওয়ামী সমবায় লীগ: মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার গঠন দিবস উপলক্ষে আলোচনা সভা, বিকাল ৪টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তন। অ্যাডন পাবলিকেশন: প্রতিষ্ঠানটির দেড়যুগ পূর্তিতে হতে যাচ্ছে ‘আড্ডা শুধু আড্ডা’, বিকাল ৫টা, গণগ্রন্থাগার অধিদপ্তরের সেমিনার হল।
