মালয়েশিয়া দাবায় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এবং ফিদে মাস্টার ফাহাদ রহমান এবং দুবাইয়ে গ্র্যান্ডমাস্টার জিয়া ড্র করেছেন। গতকাল মালয়েশিয়ায় সপ্তম রাউন্ডের খেলায় নিয়াজ ড্র করেনে ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ইয়েন আন দাংয়ের বিরুদ্ধে এবং ফাহাদ ড্র করেন ইন্দোনেশিয়ার ফিদে মাস্টার হ্যাকিকি কাইসার জিনিয়াসের বিরুদ্ধে। সপ্তম রাউন্ড শেষে নিয়াজ ৭ খেলায় ৫ পয়েন্ট নিয়ে ১১ জনের সাথে দ্বিতীয় স্থানে এবং ফাহাদের পয়েন্ট তিন।
সংযুক্ত আরব আমিরাতে খেলতে গিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়া ড্র করেছেন। ১৬তম দুবাই ওপেন দাবা চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়েছে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দুই খেলায় দেড় পয়েন্ট পেয়েছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় জিয়া সিরিয়ার রায়িস আব্দুল কাদেরের সাথে ড্র করেন।
