এস আই এম নুরুন্নবী খান
মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল প্রকৌশলী এস আই এম নুরুন্নবী খান (বীর বিক্রম) (৭২) গতকাল বিকেলে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র রেখে গেছেন। আজ সকাল ৯টায় তার নিজ বাসভবনে ( আবাস-নিবাস, ৪৯৪/১ পশ্চিম শেওড়াপাড়া) প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ জুমা ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
