মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৩ মে ২০১৯, ২২:৫৮

হুমায়ুন কবির সিকদার 

মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মুরাদপুর সমীরন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হুমায়ূন কবীর সিকদারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আগামী ২০ জুন সকাল ১০টায় মরহুমের রুহের মাগফেরাত কামনায় মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সকলকে মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মোহাম্মদ সিদ্দিক

ভোলা জেলার দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৌলভী মোহাম্মদ সিদ্দিকের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আগামীকাল মরহুমের তৃতীয় পুত্র জনতা ব্যাংক নিউ মার্কেট শাখার ব্যবস্থাপক মো. রহুল কবিরের ঢাকার মুগদাপাড়ার বাসভবনে ইফতার ও দোয় মাহফিলের আয়োজন করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. ইউছুফ মরহুমের কনিষ্ঠ পুত্র।