মোবাইল অপারেটর রবি অজিয়াটার সাথে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ যৌথ উদ্যোগে দেশের বাজারে অবমুক্ত করেছে তাদের গ্যালাক্সি এস সিরিজের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি এস৫। বিশ্বের অন্য আরও ১৪৯টি দেশের সাথে আজ থেকে এটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। গতকাল রাজধানীর একটি হোটেলে গ্যালাক্সি গ্যালাক্সি এস৫-এর অবমুক্তি অনুষ্ঠানে এটি উন্মোচন করেন রবি আজিয়াটার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমদান, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ম্যানেজিং ডিরেক্টর সিএস মুন ও জেনারেল ম্যানেজার এসএইচ সং এবং ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রুহুল আলম আল মাহবুবসহ অন্যান্যরা। স্যামসাংয়ের সাথে যৌথ উদ্যোগে রবি চট্টগ্রাম এবং সিলেটে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গ্যালাক্সি এস৫ উদ্বোধন করবে যথাক্রমে ১২ ও ১৫ এপ্রিল। বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস৫ পৌঁছে দিতে দেশের প্রধান চারটি টেলিকম অপারেটর এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন এবং রবি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে স্যামসাংয়ের সাথে। সর্বশেষ সংস্করণের এই স্মার্টফোনে রয়েছে জীবনকে গতিময় করে তোলার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবা এবং ফিচার।
