পড়ালেখার পাশাপাশি তথ্যপ্রযুক্তিতে নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সাথে প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী করে তুলতে এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে নিয়মিত আয়োজনের অংশ হিসাবে নবমবারের মতো বিনামূল্যে ৬০০ ল্যাপটপ বিতরণ করা হয়। প্রধান হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান মো. সবুর খান। অুনুষ্ঠানে জানানো হয় এখানকার শিক্ষার্থীদের যুগোপযোগী করে তুলতেই ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ প্রকল্প চালু করা হয়েছে। শিক্ষার্থীরা যেন ল্যাপটপের সর্বোত্তম ব্যবহার করে, তার আহ্বান জানান বক্তারা।
