আজ ১৮ রমজান। মাহে রমজানে সিয়াম পালন করার বিধান আল্লাহু জাল্লাহ শানুহু প্রদান করেছেন। এ সিয়াম ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম। সিয়াম একটি গুরুত্বপূর্ণ এবং অবশ্যপালনীয় ইবাদত। সিয়াম পালনের মাধ্যমে সায়িম পাপমুক্ত জীবনের অধিকারী হতে পারে। সিয়াম সায়িমের ভেতরকার সমস্ত দৃষ্টচক্র দমন করে এর রিপুর তাড়নাকে দূর করে দেয়। সিয়াম পালনকারী যেমন সায়িম বলা হয়েছে তেমনি একে সায়িহ-ও বলা হয়েছে। সায়িহ্ শব্দের অর্থ রূহানী পথের পথিক। ইলেম তাসাওউফে দাররায়ে হকীকতে হওম নামে একটি মুরাকাবা অধ্যায় রয়েছে। যোগ্য পীরের তত্ত্বাবধানে এটার তা’লীম গ্রহণ করার মাধ্যমে সিয়ামের মূলতত্ত্ব অবলোকন করা যায় এবং সিয়ামের যে নূর বা জ্যোতি রয়েছে তা দেখা যায়।
আমরা সূরা ইখলাসে পড়ি: বলো, তিনিই আল্লাহ্ এক-অদ্বিতীয়, আল্লাহ্ কারো মুখাপেক্ষী নন, সবাই তাঁর মুখাপেক্ষী। এখানে আল্লাহ্র গুণবাচক নাম আস্ সামারে সৌকর্ষ শোভা প্রস্ফুটিত হয়েছে। দায়রায়ে হকীকতে সওমের মুরাকাবায় আল্লাহুস্ সামাদ-এর দিকে অনুধ্যান করতে হয়। এই অনুধ্যান অবস্থায় আল্লাহ জাল্লাহু শানুহুর সামাদিয়াত গুণের ফয়েম সামিমের উপর আসতে থাকে। ফলে সে পরিপূর্ণতার বৈভবে বিভাসিত হয়।
