খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপির সমস্ত মিথ্যাচারের উত্স খুঁজে বের করে, তা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা করা না হলে এই মিথ্যাই একসময় সত্য বলে ভ্রম হবে। তিনি বলেন, ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল তারেক রহমানকে দিয়ে ‘বানোয়াট’ তথ্যের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে।
বৃহস্পতিবার শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী একথা বলেন।
সংগঠনের প্রেসিডিয়াম সদস্য এবং বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি মুহাম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মিয়া মো. আবদুল কুদ্দুস, অরুন সরকার রানা, ন্যাপ ভাসানীর সভাপতি মোস্তাক আহমেদ ভাসানী প্রমুখ।
