রবার্ট কাপা (১৯১৩-১৯৫৪) জগদ্বিখ্যাত হাঙ্গেরিয়ান চিত্রসাংবাদিক। তার অসাধারণ ছবিগুলো তোলার জন্য তিনি সরাসরি সৈন্যদের সাথে যোগ দিতেন। তার অসাধারণ ছবিগুলো এত কাছ থেকে তোলা যে ছবিগুলোতে প্রাণ আছে বলে মনে হয়। তিনি যুদ্ধের প্রচলিত ছবির ধারণা পালটে দিয়েছিলেন। যুদ্ধের ছবির সংজ্ঞাকে তিনি নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। তিনি প্রথম যুদ্ধের ছবি তোলেন স্পেনীয় গৃহযুদ্ধের সময়ে। পৃথিবীতে যেসব ছবি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হয়েছে তার অন্যতম রবার্ট কাপার তোলা সর্বকালের সেরা ছবি ‘দ্য ফলিং সোলজার’। ১৯৩৬ সালে স্পেনের সরো মুরিয়ানো ‘থেকে’ তোলা হয় এটি। ছবিতে মৃত্যুপথযাত্রী যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার নাম ফেডরিক বোরেল গারছিয়া। মৃত্যুপথযাত্রী এই ব্যক্তি ছিলেন মূলত একজন স্পেনিস প্রজাতন্ত্র সমর্থক ব্যক্তি এবং একজন বিদ্রোহী সৈনিক। ছবিটি তোলার ১৮ দিন পর ফরাসি ম্যাগাজিন ভিইউতে প্রথম ছাপা হয়। এরপর আমেরিকান লাইফ ম্যাগাজিন, ফ্রান্সের রিগাডার্স ম্যাগাজিনসহ বিশ্বের বিভিন্ন নামকরা পত্রপত্রিকায় ছাপা হতে থাকে এবং অচিরেই এটি স্পেনিশ গৃহযুদ্ধের প্রতীকে পরিণত হয়। হয়তো সে কারণেই ছবি বিশেষজ্ঞরা বিশ্বের শ্রেষ্ঠ পাঁচটি আলোচিত ছবির তালিকায় এটিকে সবার প্রথমে রাখেন। এছাড়া তিনি ২য় বিশ্বযুদ্ধের ছবিও তুলেছেন। ১৯৪৮ সালে আরব-ইসরায়েলি যুদ্ধ এবং প্রথম ইন্দো-চীন যুদ্ধের ছবিও তিনি কভার করেন। তিনি হেনরি কারটিয়ের-ব্রেসসনের সাথে প্রতিষ্ঠা করেন মেগনাম ফটো। ২৫ মে ১৯৫৪ তিনি যুদ্ধের ছবি তুলতে গিয়ে ল্যান্ড মাইন দ্বারা আহত হয়ে মারা যান।
