ধীরেন্দ্র নম দাস
পাটগ্রাম উপজেলার সরকারি হুজুরউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক অফিস সহকারী, জগতবেড় ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা ধীরেন্দ্র নম দাস (৬৭), বার্ধক্যজনিত কারণে গত রবিবার নিজ বাড়িতে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ১১টায় দাসপাড়া মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।
হামিদুল ইসলাম প্রধান
পাটগ্রাম পৌর শহরের ২নং ওয়ার্ডের সোহাগপুর গ্রামের মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম প্রধান (৬৬), বার্ধক্যজনিত কারণে গত রবিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ....রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার দুপুর ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
