সিংগাইরে নারীদের নিয়ে উঠান বৈঠক

আপডেট : ২৪ মে ২০১৯, ০০:৩৭

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প-এর (২য় পর্যায়) আওতায় বৃহস্পতিবার উপজেলার বাহাদিয়া গ্রামের তথ্য কেন্দ্রে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য আপা এর আয়োজন করে। সুবিধাবঞ্চিত ৫০ নারীকে এ বৈঠকে আনা হয় এবং তাদের মাঝে ভাতা প্রদান করা হয়। সুবিধাবঞ্চিত নারীরা যাতে তথ্য অধিকারের সুযোগ পান এবং সরকারের সব ধরনের সেবা ভোগ করতে পারেন সেটাই হচ্ছে এ উঠান বৈঠকের মূল আলোচ্য বিষয়।  সিংগাইর সরকারি কলেজের অধ্যাপক শাহিন আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সামিউর রহমান, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মানবেন্দ্র চক্রবর্ত্তী, দৈনিক বাংলাদেশের খবর-এর প্রতিনিধি সাইফুল শিকদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।