২০ নারীকে সেলাই মেশিন প্রদান

আপডেট : ২৪ মে ২০১৯, ০০:৩৭

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আর্থ-সামাজিক উন্নয়ন ও আয় বৃদ্ধিমূলক প্রকল্পের অধীনে ২০ নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমি প্রধান অতিথি থেকে সেলাই মেশিন ও সনদ প্রদান করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে কাপাসিয়া উপজেলার সুতার কান্দি খিরাটি উপ প্রকল্পের মাধ্যমে একটি সমবায় সমিতি পরিচালিত হচ্ছে। জাপানি সহায়তা সংস্থা জাইকার আর্থিক সহায়তায় এ সমিতির ২০ নারী সদস্যকে আয় বৃদ্ধিমূলক সেলাই কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়।