গতকাল ঢাকার বিভিন্ন মাঠে অনুষ্ঠিত পাইওনিয়ার ফুটবল লিগে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে ফরিদউদ্দিন স্মৃতি সংসদকে হারিয়েছে। বিজীয় দলের কামাল ও গনি এবং বিজিত দলের কবির গোল করেন। হাজী মফিজউদ্দিন ফুটবল একাডেমী রাকিবের গোলে হারিয়েছে সাতরওজা নবীন সংঘকে। পল্টন ময়দানে অনুষ্ঠিত খেলায় গফুর বেলুচ ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল সুর্যতরুণ দলকে। বিজয়ী দলের সেলিম ও তন্ময় এবং বিজিত দলের টুটুল গোল করেন। একই মাঠে অনুষ্ঠিত তেজগাঁও ইয়ং ষ্টার ২-০ গোলে ঢাকা ক্রেডিট ইউনিয়ন ফুটবল ক্লাবকে হারিয়েছে। মুশফিক ও শাহআলম গোল করেন।
