সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলীর নেতৃত্বে জাতীয় সংসদের একটি প্রতিনিধি দল আন্তর্জাতিক মানবাধিকার আইন বিষয়ক সম্মেলনে যোগ দিতে নেপাল গেছেন।
জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক রেডক্রসের আর্থিক সহায়তায় নেপালের কাঠমন্ডুতে ৮ থেকে ১০ এপ্রিল তিনদিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ছয় সদস্য বিশিষ্ট এ প্রতিনিধি দলে সরকার ও বিমান বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন। আজ এ প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
