তালিকা প্রণয়নকারীর জরিমানা
একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের তালিকায় এক মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করায় ঠাকুরগাঁও নাগরিক কমিটির সভাপতি ডা. শেখ ফরিদের ৮ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। বুধবার ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় দেন। ২০১০ সালের আগস্ট মাসে জেলা প্রশাসকের কাছে একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ১০৪ জনের নাম উল্লেখ করে একটি তালিকা জমা দেন ডাঃ শেখ ফরিদ। এ তালিকায় মুক্তিযোদ্ধা কাজী জামালের নাম উল্লেখ করা হয়। এ ঘটনায় কাজী জামাল বাদী হয়ে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
