কমলাপুর রেলস্টেশন মাস্টারের কক্ষে আগুন

আপডেট : ২৪ মে ২০১৯, ০০:৪০

রাজধানীর কমলাপুর রেলস্টেশন  মাস্টারের কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের  টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগে স্টেশনের কর্মী ও যাত্রীদের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে।

কমলাপুর রেলস্টেশনের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সিতাংশু চক্রবর্তী জানান, স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেনের কক্ষে আগুন  লাগলেও তেমন  ক্ষতি হয়নি। বেশ পুরাতন অপ্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।