আইটি লিডার উদ্বুদ্ধকরণ কার্যক্রম

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২০:২৩
দেশে বিশ্বমানের আইটি লিডার তৈরির কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি বুয়েটে এক কর্মশালার আয়োজন করা হয়। লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্প আয়োজিত এ কর্মশালায় বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ট্রিপলইসহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এলআইসিটি প্রকল্পের ডেপুটি প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর মাহফুজুল ইসলাম, এলআইসিটি প্রকল্পের আইটি/আইটিইএস টিম লিডার ফখরুজ জামান ও প্রকিউরমেন্ট স্পেশালিস্ট শেখ নজরুল ইসলাম। বক্তারা বলেন, এলআইসিটি প্রকল্প দেশে ৩৪ হাজার বিশ্বমানের দক্ষ মানবসম্পদ তৈরি করবে। এর মধ্যে কয়েক হাজারকে ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার (এফটিএফএল) হিসেবে গড়ে তোলা হবে।