এএমডি এপিইউ এ৪-৪০০০

আপডেট : ১২ এপ্রিল ২০১৪, ২০:২৩
ইউসিসি বাজারে এনেছে এএমডি ব্র্যান্ডের বাজেটসাশ্রয়ী এপিইউ এ৪-৪০০০। যারা বাজেট স্বল্পতার কারণে এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারেন না, তাদের জন্য এই প্রসেসরের সাথেই রয়েছে একটি ডিসক্রিট ৭৪৮০ গ্রাফিক্স কার্ড। ডুয়াল কোর প্রসেসরের চাইতে বেশি কর্মক্ষম এই প্রসেসরের ক্লক স্পিড ৩ গিগাহার্জ, যা টার্বো মোডে ৩.২ গিগাহার্জ পর্যন্ত বৃদ্ধি পায়। এতে রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। ফোন :০১৮৩৩৩৩১৬০১-১৭।