ফুলবাড়ী সীমান্ত দিয়ে আসছে নতুন মাদক চুপসী

আপডেট : ১৩ এপ্রিল ২০১৪, ২১:৪৩
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত থেকে অভিনব পন্থায় ফেনসিডিল জাতীয় নতুন মাদক চুপসী চোরাইপথে বাংলাদেশে আসছে। দাম বেশি হওয়ায় মাদক সেবীরা ফেনসিডিলের পরিবর্তে বিশেষ প্রক্রিয়ায় প্যাকেটজাত হয়ে আসা এই চুপসীর দিকে ঝুঁকে পড়ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফুলবাড়ী থানার গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী আজোয়াটারী গ্রাম থেকে চুপসী মাদকাসক্ত এক যুবককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলাও হয়েছে। এ চুপসী অত্যন্ত সহজে পরিবহণযোগ্য ও প্লাষ্টিকের মিনিব্যাগে পাওয়া যায়। এটি ফেনসিডিলের আদলেই তৈরি এবং দামও কম হওয়ার পাশাপাশি নেশাও ভালো হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, শুনেছি চুপসী ফেনসিডিলের মতই একই ধরনের নেশা জাতীয় দ্রব্য।