চট্টগ্রামে ৫৪ রোহিঙ্গা আটক

আপডেট : ২৪ মে ২০১৯, ১০:০৪

চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা থেকে ৫৪ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কাজীর দেউড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ১৪ জন নারী এবং ৩২ শিশু রয়েছে। তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

আরো পড়ুন : ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বেশ কিছু রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু কাজীর দেউড়ি এলাকায় ভাসমানভাবে বসবাস করছিল। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে এই এলাকা থেকে ৫৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি