দুসাই রিসোর্টের গ্রাহকদের জন্য অনলাইন বুকিংয়ের মাধ্যমে হোটেল রিজার্ভেশন সুবিধা চালু করেছে এসএসএল কমার্স। এই সেবার মাধ্যমে এখন থেকে দুসাই রিসোর্টের গ্রাহকরা যেকোনো স্থান থেকে যেকোনো সময় ডেবিট বা ক্রেডিট কার্ড ্ঁব্যবহার করে রুম রিজার্ভেশন করতে পারবেন। সম্প্রতি এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে দুসাই রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক নাসের রহমান এবং এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
