টেক ফটো

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২১:৩৮
প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। নিত্যদিনে মিলছে নতুন নতুন উদ্ভাবনের খবর, আসছে নতুন নতুন প্রযুক্তি পণ্য। প্রযুক্তি বিশ্বের এমন নানা ধরনের ঘটনার ছবি দিয়ে সাজানো হলো আজকের টেকফটো ছবিতে জার্মানির হ্যানোভারে এক প্রযুক্তি প্রদর্শনীতে দেখা যাচ্ছে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল (ডান) এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রাটলকে (বাম)। যে যন্ত্রটিকে দেখা যাচ্ছে ছবিতে, সেটি একটি রোবট। এর বিশেষত্ব হচ্ছে এটি উলম্ব তলেও সমান দক্ষতায় চলতে সক্ষম। ইউরোপিয়ান স্পেস এজেন্সি এটি প্রদর্শন করেছে। ছবির মানুষটিকে যে বিশেষ পোশাক পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে সেটি মোশন ক্যাপচার স্যুট। এটি ব্যবহার করে সিনেমার জন্য স্পেশাল ইফেক্ট ধারণ করা যায়। বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে যাদের হাত কর্মক্ষম নয়, তাদের জন্যই তৈরি হয়েছে ছবির এই কৃত্রিম রোবট হাতটি। এর নাম দেওয়া হয়েছে আই-লিম্বো।