কতিপয় দৈনিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১২ এপ্রিল অনুষ্ঠিত ২য় বর্ষ অনার্স পরীক্ষার ইংরেজিপত্রের প্রশ্নপত্র ফাঁস সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, সিকিউরিটি প্রেসে মুদ্রণ এবং প্রশাসনের মাধ্যমে বিতরণের কাজটি নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে সম্পন্ন করা হয়। এক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই। মহল বিশেষ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রশ্নপত্র ফাঁসের বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে।
এরপরও পরীক্ষার পূর্বে কেউ প্রশ্নপত্র পেয়েছেন এমন তথ্য থাকলে ঐ প্রশ্নপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট প্রেরণের অনুরোধ করা গেল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার্থীকে কোনরূপ প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা দেয়ার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। -তথ্য বিবরণী
