গণতান্ত্রিক বাম মোর্চা: তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে প্রেসক্লাব থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি। সকাল সাড়ে ১১টা। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি: স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র প্রদানের ৪৩তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ধানমন্ডির ডব্লুভিএ মিলনায়তনে বিকাল ৪টা। চলচ্চিত্র সংসদ আন্দোলন: চলচ্চিত্র সংসদ আন্দোলনের সুবর্ণ জয়ন্তী উত্সবের সমাপনী অনুষ্ঠান। শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে দুপুর ১২টা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সকাল ১১টা। স্বাধীনতা সংসদ: ‘আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য’ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ অনুষ্ঠান। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিকাল সাড়ে ৫টা। বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস): গারো তরুণী পূর্ণিমা মারিয়াকে ধর্ষণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সকাল সাড়ে ১১টা। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ: বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মিরপুর মডেল থানার দক্ষিণে মূল বালিকা ক্যাম্পাসে সকাল ১০টা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়: স্বরযন্ত্রের সার্জারি বিষয়ক আন্তর্জাতিক সেমিনার। শহীদ ডা. মিলন হলে সকাল সাড়ে ৮টা। ময়মনসিংহ জেলা সমিতি : ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, সকাল ১১টা, জাতীয় প্রেস ক্লাবের সামনে।
