প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

নিউ মুনস্টার ক্লাব ৭৫ রানে জয়ী

আপডেট : ১৫ এপ্রিল ২০১৪, ২২:৩০
বগুড়া প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গতকালের মঙ্গলবার নিউ মুনস্টার ক্লাব ৭৫ রানে চকসুত্রাপুর বয়েজ ক্লাবকে পরাজিত করে। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে টসে জিতে ব্যাটিং নিয়ে নিউ মুনস্টার ক্লাব ২০৪ রানে অলআউট হয়। জবাবে চকসুত্রাপুর বয়েজ ক্লাব সবক’টি উইকেট হারায় ১২৯ রানে। সংক্ষিপ্ত স্কোর ঃ নিউ মুনস্টার ক্লাব ঃ ৪৬ ওভারে ২০৪/১০ (লিটু ৫১, জিতু ৩৩, লিটন ৩১, রাব্বি ২৫; রাব্বি ৫/৩৭, রনি ২/৪১)। চকসুত্রাপুর বয়েজ ক্লাব ঃ ৩৮ ওভারে ১২৯/১০ (তানভির ৪৮, সোহেল ২১, বাকী ১৪; সুমন ৪/৩৪, লিটু ৩/২২, মুন্সী ২/১৮)। ম্যান অব দ্য ম্যাচ ঃ লিটু (নিউ মুনস্টার ক্লাব)