সাম্প্রতিক সময়ে গ্রাফিক্সের কাজের পরিধি বিস্তৃত হওয়ায় চতুর্থ প্রজন্মের মাদারবোর্ডে মাইক্রোচিপ, ভিজ্যুয়ালাইজেশন এবং হিট সিংক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো হয়েছে। আর্দ্রতা প্রতিরোধ, ইলেক্ট্রোস্ট্যাটিক ডিসচার্জ, ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স এবং উচ্চতাপ প্রতিরোধক ব্যবস্থা নিয়ে এমএসআই উদ্ভাবন করেছে মিলিটারি ক্লাস ৪ প্রযুক্তির মাদারবোর্ড- জেড৮৭, এমপাওয়ার, এম গেমিং, ক্লাসিক সিরিজের মাদারবোর্ড। এসব মাদারবোর্ডের কারিগরি বিষয় নিয়ে সম্প্রতি রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হয়েছে এমএসআই পার্টনার মিট ও ট্রেনিং প্রোগ্রাম। কম্পিউটার সোর্সের আয়োজনে এই কর্মশালায় ১৫ জন ডিলার ও সেলসম্যান প্রশিক্ষণ গ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন এমএসআই বাংলাদেশ অঞ্চলের ব্যবস্থাপক ভিক্টর এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ব্যাস্থাপক মাইকেল। কম্পিউটার সোর্সের হেড অব এসবিইউ মেহেদী জামান তানিমের সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন প্রতিষ্ঠানের পণ্য ব্যবস্থাপক মিজানুর রহমান পলাশ। আরও বক্তব্য রাখেন কম্পিউটার সোর্সের উত্তরা শাখা ব্যবস্থাপক রাশেদুজ্জামান।
