ইনফো সরকার-৩ নিয়ে আইসিটি অধিদপ্তরের কর্মশালা

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ১৯:৫৪
তথ্যপ্রযুক্তির সেবা প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছে দিতে হবে। এর জন্য সরকার শহর ও গ্রামাঞ্চলের ডিজিটাল বৈষম্য নিরসনে গ্রামীণ জনগোষ্ঠীর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ইনফো সরকারের-৩-এর পরিকল্পনা করতে হবে এমনভাবে যাতে তথ্যপ্রযুক্তিতে শহর ও গ্রামাঞ্চলের মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত হয়। সম্প্রতি আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত ‘ইনফো সরকার-৩ কী চাই’ শীর্ষক কর্মশালায় উপরোক্ত অভিমত ব্যক্ত করা হয়। কর্মশালার প্রধান আলোচক ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী; বিশেষ আলোচক একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালার আলোচনায় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।