কর্মক্ষেত্রে কাজের স্বীকৃতি আদায়ের ৫ উপায়

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২০:৫০
আপনি হয়ত প্রতিষ্ঠানের জন্য এমন অনেক কাজই করেন, যার স্বীকৃতিটা মেলে না। আসলে নিজের কাজের স্বীকৃতি নিজের আদায় করে নেওয়াটা অনেকের জন্যই বেশ বিব্রতকর একটি বিষয়। এমন পরিস্থিতিতে আপনি কী করতে পারেন, তার কিছু পরামর্শ তুলে ধরেছে বিজনেস ইনসাইডার। সেগুলোই এই লেখায় আপনাদের জানাচ্ছেন সানজিদা সুলতানা ১. অন্যদের ভালো কাজের অপ্রাতিষ্ঠানিক স্বীকৃতি জানান অন্য কলিগদের প্রতিটি ভালো কাজের স্বীকৃতি দিন। আপনি যদি অন্যদের কাজের স্বীকৃতি দেন, তাহলে তারাও আপনার কাজের স্বীকৃতি দেবে। এতে কাজের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবেশের সৃষ্টি হবে। অন্যরাও আপনার কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য উত্সাহিত হবে। ২. বসের সঙ্গে আলোচনা করুন আপনার বসের সঙ্গে আপনার অর্জনগুলো নিয়ে নিয়মিত তথ্য বিনিময় করুন। এরপর এগুলো রিভিউয়ের জন্য সংরক্ষণ করুন। বসের সাথে এসব কথাবার্তার সময় সহকর্মীদের কাজের স্বীকৃতিও দিবেন। ৩. পেশাদার স্বীকৃতি পদ্ধতিগুলো ব্যবহার করুন আপনার প্রতিষ্ঠানে যদি কোনো পেশাদার স্বীকৃতি দেওয়ার বিষয় থাকে তাহলে সেগুলো ব্যবহার করুন। এর মধ্যে থাকতে পারে কোনো মাসের সেরা কর্মীর স্বীকৃতি দেওয়া। নিশ্চিত হয়ে নিন যে আপনি সব নিয়ম উদ্যোগ ও এ ধরনের অফিশিয়াল বিষয়ে অবগত। অন্য মানুষকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারলে তারা আপনাকেও স্বীকৃতি দেবে। ৪. টিমওয়ার্কে ক্রেডিট শেয়ার করুন টিমওয়ার্কের ক্ষেত্রে আপনি হয়ত একটি দলের নেতৃত্ব দিচ্ছেন। এ দলের পক্ষ থেকে কোনো কাজ সম্পন্ন হওয়ার সম্পূর্ণ কৃতিত্ব আপনার হলেও দলের অন্য সদস্যদের স্বীকৃতি দিতে ভুলবেন না। এতে অন্যরাও আপনাকে স্বীকৃতি দেবে। ৫. স্বীকৃতিকে ভালোভাবে গ্রহণ করুন অন্য কেউ যখন আপনার কাজের স্বীকৃতি দেবে তখন তা ভালোভাবে গ্রহণ করুন। তাদের ভালোভাবে ধন্যবাদ জানান। এতে তারা পরবর্তী সময়ে এমন কথা বলতে অস্বস্তিতে পড়বে না। এমন কথা বলতে যাবেন না যে, আপনি যে কাজটি করেছেন তা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়।