তথ্যপ্রযুক্তি ও প্রফেশনাল প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি) দেশের আর্থ-সামাজিক উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন সেক্টরের বিশেষায়িত বিষয়ের উপর ২০০৪ সাল থেকে প্রশিক্ষণ প্রদান করে আসছে। এসব প্রফেশনাল প্রশিক্ষণ দেশের তরুণদের বিভিন্ন কাজে দক্ষ করে তোলার সাথে সাথে আত্মকর্মসংস্থানের উপযোগী হিসেবেও গড়ে তুলতে ভূমিকা রাখছে। এসব প্রশিক্ষিত তরুণরা দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী হয়ে গড়ে উঠছে। আর এমন দক্ষ জনবল তৈরির জন্য ‘Scholarship on ICT’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)। এই প্রকল্পের আওতায় বিভিন্ন প্রফেশনাল প্রশিক্ষণ কোর্সে ৭০% পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে।
স্কলারশিপ অন আইসিটি শীর্ষক প্রকল্পের আওতায় যে কোর্সগুলো দীপ্তিতে করানো হবে, সেগুলো হলো—বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, হার্ডওয়ার অ্যান্ড নেটওয়ার্কিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, অটোক্যাড, সিএমএস (জুমলা, ওয়ার্ডপ্রেস) এবং অ্যাপারেল মার্চেন্ডাইজিং। দীপ্তির বৃত্তি নিয়ে আরও জানতে পারেন ০১৭১৩৪৯৩২৬৭ নম্বরে ফোন করে। এই প্রকল্পের প্রথম থেকে ষষ্ঠদশ পর্যায় পর্যন্ত দুই সহস্রাধিক শিক্ষার্থীকে বিভিন্ন কোর্সে সাফল্যের সাথে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এখান থেকে সফলভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা ইতোমধ্যে নিজেদেরকে চাকরির বাজারে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রকল্পের সপ্তদশ পর্যায়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যায়ে ৮টি ট্রেডে মোট ১২০ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। ন্যূনতম এসএসসি উত্তীর্ণ যেকোনো বয়সের যে কেউই এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এই কোর্সগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এসব কোর্সে ব্যবহারিক কাজের উপর অনেক বেশি জোর দেওয়া হয়। সার্টিফায়েড প্রফেশনাল প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত কোর্সগুলোর নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে পরীক্ষা গ্রহণ ও ফলাফল মূল্যায়ন করা হয়ে থাকে। প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্য থেকে আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোর্সসমূহের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পত্র উত্তোলন ও জমাদান করতে হবে।
যোগাযোগ :দীপ্তি, ৬৪/৬, লেকসার্কাস, পান্থপথ, কলাবাগান, ঢাকা-১২০৫।
