বিএনপি গণতন্ত্র ও মানবতার শত্রু -ত্রাণমন্ত্রী

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২১:৩০
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হলো ষড়যন্ত্র। তারা ইসলাম, গণতন্ত্র, মানবতা ও মুক্তিযুদ্ধের শত্রু। এদেশে তাদের থাকার কোন অধিকার নেই। মঙ্গলবার রাজধানীর বীর শ্রেষ্ঠ মতিউর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে কোতোয়ালী-বংশাল থানা ও ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ ও ৩৭ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষ নয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির শত্রু। তিনি বলেন, ৫ বছরের আগে কোন নির্বাচন নয়। সংবিধান অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ সম্মেলনের উদ্বোধন করেন। এর পরই সমাবেশ স্থলে আসেন ঢাকার প্রথম মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের পুত্র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন। তার আগমনে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সম্মেলন। কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান পর্বতের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।