ত্বকের জন্য ব্যায়াম

আপডেট : ১৬ এপ্রিল ২০১৪, ২১:৩২
এক্সারসাইজ বা ব্যায়ামের উপকারিতার কোন শেষ নেই। এবার গবেষকগণ দেখেছেন-যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের স্কিন ভালো থাকে। ত্বকের এজিং প্রসেস বিলম্বে শুরু হয়। তবে ব্যায়াম শুরু করতে হবে কম বয়স বা আর্লি এজ থেকে। কারণ গবেষকগণ এটাও বলছেন, যারা শেষ বয়সে এসে ব্যায়াম শুরু করেন তাদের ব্যায়ামে স্কিন আরো কুঁচকিয়ে যায়। তাই ব্যায়াম শুরু করুন কম বয়স থেকেই। শুধু স্কিন নয়, নিয়মিত ব্যায়াম করলে শরীর যেমন ফিট থাকে তেমনি হার্টের জন্যও ব্যায়াম হিতকর। এ ব্যাপারে কানাডার অন্টারিওর বিশেষজ্ঞ ড. টারনোপলস্কির অভিমত হচ্ছে, কোন ধরনের ব্যায়াম স্বাস্থ্যের জন্য হিতকর তা বলা কঠিন। তবে সাইক্লিং, সুইমিং, জগিং, ট্রেডমিল ও হাঁটা-চলা করা স্বাস্থ্যকর। গবেষকগণ বলছেন, যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের ত্বকের বহিরাবরণ বা আউটার লেয়ার মসৃণ ও স্বাস্থ্যকর হয়। তাই অন্যান্য উপকারিতার পাশাপাশি ত্বক ভাল রাখতেও ব্যায়াম উপকারী। লেখক:চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ