বাংলা নববর্ষ উপলক্ষে বিক্রয় ডটকম আয়োজিত ‘ঘরের পুরানো দ্রব্যসামগ্রী বিক্রি করে প্রতি সপ্তাহে জিতে নিন সামস্যাং গ্যালাক্সি ট্যাব থ্রি’ প্রতিযোগিতার তিন বিজয়ী পেলেন পুরস্কার। তিন সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতার বিজয়ীদের হাতে একটি করে সামস্যাং গ্যালাক্সি ট্যাব থ্রি তুলে দেন বিক্রয় ডটকমের বিপনন কর্মকর্তা ঈশিতা শারমিন। প্রতিযোগিতার বিজয়ীরা হলেন, আলেয়া বেগম, মো. শফিকুল বারি এবং মো. মুশফিকুর গৌরী। ঈশিতা শারমিন এই প্রতিযোগিতা সম্পর্কে জানান, ‘বিক্রয় ডটকম নতুন বছরের শুরুতে তার বিজ্ঞাপনদাতাদের পুরস্কৃত করতে এবং অনলাইন সাইট ব্যবহারে তাদের উত্সাহ আরও বাড়িয়ে দিতে এই প্রতিযোগিতা আয়োজন করে। এতে গ্রাহকদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক।’
