নিজ মাঠে গেইলের শততম টেস্ট

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২২:০৫
তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল আসছে জুনে নিউজিল্যান্ড দলের ক্যারিবীয় সফরে নিজ মাঠ জ্যামাইকায় নিজের শততম টেস্ট ম্যাচ খেলবেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লি¬উআইসিবি) সম্প্রতি এ তথ্য জানায়। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড এই সফরে তিন টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজের সূচি ঘোষণা করেছে ডব্লি¬উআইসিবি। ব্ল্যাক ক্যাপদের সফর শেষে বাংলাদেশকে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকাতে ৮-১২ জুন প্রথম টেস্টের মাধ্যমে নিউজিল্যান্ডের সফরটি শুরু হবে। এরপর ১৬ জুন থেকে ত্রিনিদাদে দ্বিতীয় এবং ২৬ জুন থেকে গায়ানাতে তৃতীয় টেস্ট শুরু হবে। টি-টোয়েন্টি দুটি হবে ডোমিনিকায়। ক্যারিবীয় ওপেনার গেইল এ পর্যন্ত ৯৯ টেস্ট খেলেছেন। জ্যামাইকায় তার শততম টেস্টকে ভালভাবে উদযাপন করতে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রস্তুতি নিচ্ছে। ডব্লিউআইসিবি এ বিষয়ে বিস্তারিত পরে জানাবে। গেইল ২০০০ সালে টেস্ট অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ৯৯ টেস্ট খেলে ৪২.০১ গড়ে ৬৯৩৩ রান করেছেন। এর মধ্যে রয়েছে ১৫ সেঞ্চুরি এবং ৪৩ হাফ সেঞ্চুরি।-বাসস ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড সূচি: জুন ৮-১২: ১ম টেস্ট, জ্যামাইকা জুন ১৬-২০: ২য় টেস্ট, ত্রিনিদাদ জুন ২৬-৩০: তয় টেস্ট গায়ানা জুলাই ৫: ১ম টি-২০, ডোমিনিকা জুলাই ৬: ২য় টি-২০, ডোমিনিকা। ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ সূচি: আগস্ট ২০: ১ম ওয়ানডে, গ্রানাডা আগস্ট ২২: ২য় ওয়ানডে, গ্রানাডা আগস্ট ২৫: ৩য় ওয়ানডে সেন্ট কিটস (দিবা/রাত্রি) আগস্ট ২৭: একমাত্র টি-২০, সেন্ট কিটস (রাত্রি) সেপ্টেম্বর ৫-৯: ১ম টেস্ট, সেন্ট ভিন্সেন্ট সেপ্টেম্বর ১৩-১৭: ২য় টেস্ট, সেন্ট লুসিয়া।