স্পোর্টস রিপোর্টার
পাইওনিয়ার ফুটবলে হ্যাটট্রিক করেছেন তাসিন। গতকাল পল্টন ময়দানে অনুষ্ঠিত পাইওনিয়ার ফুটবলে মনসুর স্পোর্টিং ক্লাব ৭-০ গোলে যাত্রাবাড়ি স্পোর্টিং একাডেমীকে হারায়। তাসিনের ৩ গোল ছাড়াও শুভ ২ এবং বাপ্পী, নির্ঝর গোল করেন। একই মাঠে অন্য ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। মোনেম মুন্না স্মৃতি সংসদ ড্র করেছে সিদ্ধিরগঞ্জ ফুটবল ক্লাবের বিরুদ্ধে।
