জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের মালিকানাধীন সমবায় সুপার মার্কেট ভেঙে ফেলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ব্যবসায়ী নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাক্ষাত্ করলে তারা ব্যাংক কর্তৃপক্ষ ও সমবায় মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে বিষয়টি আইনানুগ সমাধানের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের প্রশাসনিক কর্মকর্তা জানান, সমবায় ব্যাংকের আইন মেনেই এবং নিবন্ধকের অনুমোদনের ভিত্তিতে উন্নয়নের লক্ষ্যে মার্কেটটি ভাঙা হচ্ছে। এতে ব্যবসায়ীরা সাময়িক অসুবিধায় পড়লেও কেউ ক্ষতিগ্রস্ত হবে না।
