মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শহরস্থ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩ নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের বাসস্ট্যান্ডের সামনে থেকে তাদের আটক করে স্থানীয় এলাকাবাসী। আটক ৩ ছিনতাইকারী হলেন: আউলিয়া খাতুন (৩৯), অনুফা বেগম (৩২) ও পারভিন আক্তার (২৮)। ছিনতাইকারীদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর এলাকায় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ জানান ভোরের দিকে মৌলভীবাজার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকালে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশকে খবর দেয়।
